জুলাই গণহত্যা ও গুম-খুনের বিচার অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরসদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলেন এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘বিচার নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। নতুন সরকার ক্ষমতায় আসলে তাদের পছন্দের কাউকে দায়িত্ব দেবেন এটাই স্বাভাবিক প্রক্রিয়া।’
তিনি বলেন, বাংলাদেশের জনগণ সাক্ষী আছে স্বচ্ছ প্রক্রিয়াতে ট্রাইব্যুনালের বিচারকাজ পরিচালিত হয়েছে। আমরা এমন সব অকাট্য প্রমাণ আদালতে হাজির করেছি, তা এই ট্রাইব্যুনালে কেন পৃথিবীর যেকোনো আদালতে গ্রহণযোগ্য হবে।
এসময় তিনি নতুন চিফ প্রসিকিউটরকে শুভেচ্ছাও জানান।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেয় সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।



