শেরপুর-৩ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যলয়ে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন রিটানিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজ তিনজন বৈধ প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান মাসুদ ও বাসদের কাস্তে প্রতীকের মিজানুর রহমান। এর আগে গতকাল রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। আগামী ৯ এপ্রিল এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।



