সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত

শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে দশটায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শেরপুর জেলা কমিটির উদ্যোগে শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।

এর আগে রঘুনাথ বাজার থানা মোড়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি, মজুদদারী ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ক্যাব, শেরপুর জেলা কমিটির সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, সংস্কৃতিকর্মী তপন সারোয়ার, জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা নিরু শামসুন্নাহার নীরা, শিক্ষক আবু তারেক, এস এম আবু হান্নান, আসাদুজ্জামান রুপম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানহীন, ভেজাল বা নিমনমানের পণ্য বাজারে ছড়িয়ে পড়ছে। যা ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরী করছে। একইসাথে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। অনেকক্ষেত্রে দেখা যায়, পণ্যের প্রকৃত সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি, কারসাজি ও অযৌক্তিক মুল্য বৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের জিম্মী করে ফেলছে। এমন অবস্থায় বাজার ব্যবস্থায় অস্থিরতা তৈরী হয়েছে। সেজন্য মানহীন, ভেজাল, নকল ও অনিরাপদ পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসাতি করতে হবে। পণ্যের লেবেলিং ও প্যাকেজিংয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া বিজ্ঞাপণ ও প্রতারণামুলক প্রচারণা বন্ধে কঠোর নজরদারি করতে হবে। এমনকি ভোক্তা অধিকার আইন-২০০৯ অধিকতর কার্যকর ও যুগোপযোগী করতে দ্রুত সংশোধন করতে হবে। অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রীত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন করতে হবে।

র‌্যালি ও প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মীসহ ক্যাব জেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে দশটায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শেরপুর জেলা কমিটির উদ্যোগে শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।

এর আগে রঘুনাথ বাজার থানা মোড়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি, মজুদদারী ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ক্যাব, শেরপুর জেলা কমিটির সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, সংস্কৃতিকর্মী তপন সারোয়ার, জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা নিরু শামসুন্নাহার নীরা, শিক্ষক আবু তারেক, এস এম আবু হান্নান, আসাদুজ্জামান রুপম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানহীন, ভেজাল বা নিমনমানের পণ্য বাজারে ছড়িয়ে পড়ছে। যা ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরী করছে। একইসাথে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। অনেকক্ষেত্রে দেখা যায়, পণ্যের প্রকৃত সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি, কারসাজি ও অযৌক্তিক মুল্য বৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের জিম্মী করে ফেলছে। এমন অবস্থায় বাজার ব্যবস্থায় অস্থিরতা তৈরী হয়েছে। সেজন্য মানহীন, ভেজাল, নকল ও অনিরাপদ পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসাতি করতে হবে। পণ্যের লেবেলিং ও প্যাকেজিংয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া বিজ্ঞাপণ ও প্রতারণামুলক প্রচারণা বন্ধে কঠোর নজরদারি করতে হবে। এমনকি ভোক্তা অধিকার আইন-২০০৯ অধিকতর কার্যকর ও যুগোপযোগী করতে দ্রুত সংশোধন করতে হবে। অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রীত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন করতে হবে।

র‌্যালি ও প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মীসহ ক্যাব জেলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

গুরুত্বপুর্ন লিংক