ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধ হিসেবে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে আইআরজিসি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির দাবি, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, অভিযানে এ অঞ্চলে থাকা ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
পাশাপাশি ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানি বাহিনী ‘ক্রমাগত ও দুঃখজনক চড়ের মাধ্যমে ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরো একটি ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।



